These “Current Sales Policies & Terms” apply to all products and services purchased from BD Softmart. These terms will take priority over any previous customer conditions, requests, or assumptions.

BD Softmart is always committed to maintaining transparency, trust, and long-term relationships with customers. তাই অর্ডার করার আগে নিচের সকল নিয়ম ও শর্তাবলী মনোযোগ সহকারে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

Digital Product & Subscription Policy

আমরা যেসব ডিজিটাল প্রোডাক্ট, সফটওয়্যার লাইসেন্স ও সাবস্ক্রিপশন প্রদান করি, তার অধিকাংশের অফিসিয়াল মালিক বা ডিস্ট্রিবিউটর আমরা নই।

আমরা বিভিন্ন অনুমোদিত সোর্স, পার্টনার ও রিসেলার থেকে প্রোডাক্ট সংগ্রহ করে গ্রাহকদের কাছে সরবরাহ করে থাকি।

🛡️ Warranty Policy

প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ওয়ারেন্টি, সাপোর্ট এবং ব্যবহারবিধি প্রযোজ্য হতে পারে।

প্রোডাক্টের:

  • ওয়ারেন্টি সময়কাল
  • সাপোর্ট পলিসি
  • ব্যবহারবিধি

অর্ডারের পূর্বে অথবা ডেলিভারির সময় উল্লেখ করা হয়ে থাকে।

যেসব প্রোডাক্ট ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে, সেসব ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আমরা যথাসাধ্য সমাধান বা রিপ্লেসমেন্ট প্রদান করার চেষ্টা করবো।

❌ Warranty Will Not Apply If

নিচের পরিস্থিতিতে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না:

  • গ্রাহকের ভুল ব্যবহারের কারণে সমস্যা হলে
  • ডিভাইস বা সফটওয়্যারজনিত সমস্যা হলে
  • পাসওয়ার্ড শেয়ারিং বা অননুমোদিত ব্যবহার করলে
  • নির্ধারিত ব্যবহারবিধি ভঙ্গ করলে
  • অতিরিক্ত ডিভাইসে লগইন বা অ্যাকাউন্ট শেয়ার করলে

কিছু প্রোডাক্টে:

  • “No Warranty”
  • “No Support After Delivery”

উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে ডেলিভারির পর কোনো সাপোর্ট বা ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

তাই গ্রাহকদের অবশ্যই বুঝে শুনে অর্ডার করার অনুরোধ করা হচ্ছে।

🛠️ After-Sales Support

ওয়ারেন্টি চলাকালীন আমরা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাপোর্ট প্রদান করি।

বিশেষ পরিস্থিতিতে সাপোর্ট দিতে কিছুটা সময় বিলম্ব হতে পারে। এই ক্ষেত্রে গ্রাহকদের ধৈর্য সহকারে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

Remote Support System

প্রয়োজনে আমরা নিচের মাধ্যমে রিমোট সাপোর্ট দিয়ে থাকি:

  • TeamViewer
  • AnyDesk
  • Google Meet

আমরা বুঝি একজন গ্রাহকের জন্য তার সাবস্ক্রিপশন ও কাজ কতটা গুরুত্বপূর্ণ। তাই যেকোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি।

⏰ Support Response Time

  • Minimum Response Time: 1 Hour
  • Maximum Response Time: 24 Hours

📦 Delivery Policy

আমাদের সকল ডিজিটাল প্রোডাক্ট ডেলিভারি করা হয়:

  • Email
  • WhatsApp
  • Facebook Messenger

ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কোনো আলাদা ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়।

তবে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।

Customer Responsibility

গ্রাহককে অবশ্যই সঠিক:

  • Email address
  • Phone number
  • যোগাযোগের তথ্য

প্রদান করতে হবে।

ভুল তথ্য প্রদানজনিত সমস্যার জন্য BD Softmart দায়ী থাকবে না।

🚚 Delivery Time

  • Minimum Delivery Time: 1 Hour
  • Maximum Delivery Time: 24 Hours

🔄 Cancellation & Refund Policy

শুধুমাত্র BD Softmart নির্ধারিত প্রোডাক্ট ডেলিভারি দিতে ব্যর্থ হলে অর্ডার বাতিলযোগ্য হবে।

ডেলিভারি সম্পন্ন হওয়ার পর সাধারণত:

  • অর্ডার বাতিল
  • পরিবর্তন
  • রিফান্ড

প্রযোজ্য হবে না।

Special Cases

বিশেষ ক্ষেত্রে গ্রাহক চাইলে:

  • বিকল্প প্রোডাক্ট নিতে পারবেন
    অথবা
  • রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন

তবে বিকল্প প্রোডাক্টের মূল্য অবশ্যই পূর্বের অর্ডারের সমপরিমাণ বা তার মধ্যে হতে হবে।

📜 General Terms

এই ওয়েবসাইট ব্যবহার এবং প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে গ্রাহক এই সকল নিয়ম ও শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।

BD Softmart যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই Terms & Conditions:

  • পরিবর্তন
  • সংশোধন
  • আপডেট

করার অধিকার সংরক্ষণ করে।

পরিবর্তিত নীতিমালা প্রকাশের পর থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।

📬 Contact Information

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:

📧 Email: bdsoftmart@gmail.com
📱 WhatsApp: 01750585959
📘 Facebook Page: BD Softmart

আরও জানতে ভিজিট করুন:

BD Softmart Official Website